Loading Now

যুজবেন্দ্রের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, মুখ খুললেন শেফালী

স্পোর্টস ডেক্স ।।

ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পরে বেতার সঞ্চালিকা মহবশের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। সেই সম্পর্কও নাকি স্থায়ী হয়নি। খবর ছড়ানোর পরেই ‘বিগ বস্‌’ খ্যাত শেফালী বগ্গার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তার পর থেকে কটাক্ষের শিকার ক্রিকেটতারকা যুজবেন্দ্র চহল। অবশেষে মুখ খুললেন শেফালী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার পছন্দ বিরাট কোহলির মতো পুরুষকে।

মাসকয়েক আগে মুম্বাইয়ের এক নামী রেস্তরাঁর নীচের পার্কিং লটে যুজবেন্দ্রের সঙ্গে ক্যামেরাবন্দি হন শেফালী। ক্রিকেটতারকার পরনে ছিল কালো শার্ট নীল ডেনিমের প্যান্ট। সেই তরুণীর পরনে ছিল কালো পোশাক। দু’জনকে একসঙ্গে দেখে ছবি তুলতে শুরু করেছিলেন আলোকচিত্রীরা। যদিও ছবিশিকারিদের ভিড় দেখে গাড়িতে উঠে পড়েছিলেন যুজবেন্দ্র।

এদিকে, গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায় শেফালীকে। তার পর থেকে গুঞ্জন জোরদার হয় তাকে ও চহলকে নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শেফালী বলেন, আমি এই বিষয়ে কথা বলতে বলতে ক্লান্ত। আমার সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। এ বার যে যা পারে বলুক। আসলে রেস্তোরাঁর বাইরে ও দিনের একটি ভিডিও থেকে এ সবের সূত্রপাত। আমি ওর সঙ্গে প্রেমের সম্পর্কে নেই।

শেফালী জানান, যে সব পুরুষকে তার পছন্দ, তারা কেউ বিবাহিত, নয়তো খেলা থেকে অবসর নিয়েছেন। সেই তালিকায় উপরে রয়েছে বিরাট কোহলি ও এমএস ধোনির নাম।

শেফালীর কথায়, আমার বিরাট ও অনুষ্কার সম্পর্কটা ভালো লাগে। দেখুন, বিরাট কতটা ব্যস্ত খেলোয়াড়। তবু অনুষ্কার জন্য সময় রয়েছে তার হাতে। আমি এমন এক জন কাউকে চাই যে সব সময়ে আমাকে নিয়েই ভাববে।

Post Comment

YOU MAY HAVE MISSED