শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Logo

যাত্রীবোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ, ডুবে গেল মোটরসাইকেল

/ ২০ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল কীর্তনখোলা নদীতে দুইটি যাত্রীবোঝাই ট্রলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন ও মোটরসাইকেল ডুবির ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ট্রলার চালক মিন্টুকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনায় আহত যাত্রীদের নাম পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ভারী বৃষ্টির মধ্যে চরকাউয়া খেয়াখাট এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রলারে থাকা নাসিমা বেগম নামে এক যাত্রী বলেন, আমরা বরিশালের এপার থেকে ওপার অর্থাৎ চরকাউয়া খেয়াঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেই। নদীর মাঝখানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে আমাদের ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময়ে অনেক যাত্রী নদীতে ছিটকে পড়ে যায়। এক যাত্রীর মোটরসাইকেলও নদীতে পড়ে ডুবে যায়। এসময়ে আশপাশের ট্রলার এসে যাত্রীদেরকে উদ্ধার করে। নদীর মাঝখানে ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে দুর্ঘটনার বিষয়টি নিয়ে কথা বলার জন্য বরিশাল সদর নৌ-থানার ওসির ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা রিসিভ হয়নি।

অন্যদিকে চরকাউয়া মাঝিমাল্লা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন বলেন, ভারী বৃষ্টির কারণে ট্রলারের সামনে দাড়িয়ে থাকা যাত্রীদের হাতে উঁচিয়ে রাখা ছাতার কারণে মিন্টু মাঝি সামনের দিকে কিছু দেখতে পায়নি। যেকারণে এমন দুর্ঘটনা ঘটেছে। মিন্টু মাঝির ট্রলারে মোট ১১ জন যাত্রী ছিলো। এ সময় এক যাত্রীর মোটরসাইকেলও নদীতে পড়ে ডুবে যায়। আহতদের মধ্যে মিন্টু মাঝিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com