মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ মুলাদীতে নদীর পাড় ভেঙে তলিয়ে যাওয়া সেই শিশুর লাশ উদ্ধার চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ২০ কেজির ‘সামুদ্রিক শোল’ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যা‌বের অ‌ভিযা‌নে ধর্ষণ মামলার আসামি সাইদ‌ আটক বরগুনায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে গ্যাংওয়ে, পারাপারে ভোগান্তি দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে উন্নত সমরাস্ত্র কেনা উচিত : ফয়জুল করিম বরিশালসহ দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির দাপটের পূর্বাভাস সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের জলসিঁড়ির বাড়িতে দুদক, চলছে সম্পদের তালিকা তৈরি

যে কারণে পিছিয়ে গেলে রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার আয়োজন

/ ৪৪ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বিনোদন ডেক্স ।।

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। দীর্ঘ ক্যারিয়ারের উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। যা আজও শ্রতাদের মুখে ফেরে। গায়িকার জনপ্রিয় গানগুলো নিয়ে আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এককসংগীত সন্ধ্যা আয়োজনের কথা ছিল। কিন্তু দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

রুনা লায়লা গণমাধ্যমকে জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে শিল্পকলা একাডেমি নতুন তারিখ ঘোষণা করবে।

শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, সবকিছু অনুকূলে থাকলে চলতি মাসেই অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ২৫ জুলাই সম্ভাব্য তারিখ হিসেবে ভাবা হচ্ছে, তবে সেটিও নির্ভর করবে বন্যা পরিস্থিতির ওপর।

জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লা তাঁর দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের গৌরবময় সংগীতজীবন থেকে জনপ্রিয় ১০টি গান পরিবেশন করবেন। বিভিন্ন সময়ে মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া কালজয়ী গানগুলো দিয়ে সাজানো হচ্ছে এই আয়োজন।

বলে রাখা ভালো, চলতি মাসের শেষ সপ্তাহের দিকে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশী দর্শক মাতাবেন তিনি। বিদেশ সফরের আগেই সংগীত সন্ধ্যা ও সম্মাননা অনুষ্ঠানটি সম্পন্ন করতে চায় শিল্পকলা একাডেমি।

এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকে সম্মাননা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com