রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Logo

বরিশালে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

/ ৪৯ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ প্রধান অতিথির বক্তৃতা করেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, জুলাই আন্দোলন ছিল বৈষম্য, বঞ্চনা, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে গণপ্রতিরোধ। অপশাসনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে সর্বস্তরের মানুষ নিজের প্রাণের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলেন। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ, সাহসিকতা ও সংগ্রামের ইতিহাসকে মনে-প্রাণে ধারণ করতে হবে। ভবিষ্যতে যেন আর কোন রক্তক্ষয়ী সংগ্রাম না হয় সেজন্য দেশের প্রতিটি নাগরিককে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পরিবারকে সহায়তা দিতে সরকার বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে কর্মসংস্থানের সুযোগ, জীবনধারণের জন্য মাসিক সম্মানী ভাতা প্রদানসহ দেশ-বিদেশে তাঁদের চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আহত গেজেটভুক্ত ‘ক’ শ্রেণির জুলাই যোদ্ধাদের প্রতি মাসে ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির যোদ্ধাদের ১৫ হাজার টাকা এবং ‘গ’ শ্রেণির যোদ্ধাদের ১০ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। এসময় তিনি জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের কল্যাণ নিশ্চিত করতে সরকারের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকারের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, উপপুলিশ কমিশনার মোঃ শরফুদ্দীন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আহত জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com