শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

বরিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

/ ৮৭ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীতে পুলিশে চলমান বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক কর‍া হয়েছে। ‍এসময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ‍উদ্ধার করা হয়।

শনিবার দুপুর সোয়া ১২ টায় বিমানবন্দর গেট সংলগ্ন পাক ঘর হোটেল এন্ড রেস্তারার সামনে থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়িা সেল।

আটককৃতরা হল, কক্সবাজার জেলার লেংগুর বিল এলাকার মৃত আবদুর রশিদের ছেলে নুরুল ইসলাম প্রকাশ মলহ নুর আলম ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর খান বাড়ীর মৃত আজাহার আলী খানের ছেলে মো. শামীম হোসেন (৩১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দেুপুর সোয়া ১২টার দিকে বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেনে নেতৃত্বে একটি টিম এয়ারপোর্ট থানাধীন বিমানবন্দর গেট সংলগ্ন পাক ঘর হোটেল এন্ড রেস্তারার সামনে অভিযান চালিয়ে নুরুল ইসলাম প্রকাশ মলহ নুর আলম ও শামীম হোসেনকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com