বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ আবাসন সংকটে ভোগান্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, রাঙ্গাবালীর এসি ল্যান্ড প্রত্যাহার বাবুগঞ্জে বাকপ্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, এলাকায় চাঞ্চল্য বরিশালে সিভিল সার্জনের যোগদান নিয়ে উত্তেজনা : ২৪ ঘণ্টার আল্টিমেটাম ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের পোর্ট রোড থেকে গাঁজা গাছ উদ্ধার বেলা’র আয়োজনে দু’দিন ব্যাপী “তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ’’ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট

বরিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

/ ৪ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ । গ্রেফতারকালে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেলও জব্দ করা হয়।

​মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল পৌণে ৫ টার দিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত হলেন, বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের মৃত কালু বেপারী ছেলে মো: বেল্লাল হোসেন (৪৫), একই গ্রামের মৃত আবু বক্কর আকনের ছেলে মো: রিয়াজুল ইসলাম (৪২)।

পুলিশ জানায়- ​​মঙ্গলবার বিকেল পৌণে ৫ টার দিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ ছগির হোসেনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপশি মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।

​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর হস্তন্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com