শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

উৎসবমুখর পরিবেশে বরিশালে শেষ হলো ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

/ ১৫৪ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক ।।

উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বরিশালে সম্পন্ন হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনের সমাপনী দিনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ বাহাউদ্দিন গোলাপ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর জোহরা মমতাজ, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি সিরাজুল মুনির টিটু, দ্য ডেইলি স্টার-এর বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষ, সংগঠক শিখা সরকার এবং ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক মোঃ সোহেল সরকার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ লাইব্রেরির ইনচার্জ মোঃ রাজ্জাকুল ইসলাম।

​মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সমাপনী দিনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ঘিরে খুদে শিক্ষার্থী, অভিভাবক এবং বইপ্রেমী দর্শনার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ছিল। পাঁচ দিনের এই আয়োজনে বই কেনাবেচার পাশাপাশি সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো চত্বরকে মিলনমেলায় পরিণত করে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন মেলা ও সাংস্কৃতিক আয়োজন নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি অনুরাগী করতে এবং সুস্থ সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com