বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Logo

পাথরঘাটায় ১৭ লাখ টাকা মূল্যের শাপলা পাতা ও গিটার মাছ উদ্ধার

/ ২৫ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ৬৯০ কেজি শাপলা পাতা ও গিটার মাছ উদ্ধার করে জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। জব্দকৃত এসব মাছের বাজার মূল্য প্রায় ১৭ লাখ ২৫ হাজার টাকা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাংলাদেশ কোস্টগার্ডের পাথরঘাটা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একইদিন সকাল ৮টার দিকে পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার বিভিন্ন মাছের আড়তে তল্লাশি চালালে ৪৪০ কেজি শাপলা পাতা ও ২৫০ কেজি গিটার মাছ পেলে তা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৭ লাখ ২৫ হাজার টাকা। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।

এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ডের পাথরঘাটা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জব্দকৃত গিটার ও শাপলা পাতা মাছ পাথরঘাটা বন বিভাগ সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার উদ্দেশ্যে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। বিলুপ্তপ্রায় প্রাণী এবং মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com