বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ৫ বছরে ৬৬ হাজার অভিযোগ, সবচেয়ে বেশি সেবার মান নিয়ে! এসএসসি পরীক্ষা: বরিশালে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই ইয়াবা কিনতে গিয়ে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার কলেজ কর্মচারী বরগুনায় বাড়ছে ডেঙ্গু, ১৪ দিনে আক্রান্ত ১৮৭ ২০ আগস্ট থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন একাদশে ভর্তিতে বড় পরিবর্তন, থাকছে না মাইগ্রেশন ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—শাবনূরের রহস্যময় বার্তা কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে নিহত ৯ জনের আটজনই বাংলাদেশি বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, বাংলাদেশি টাকায় কত?

ইয়াবা কিনতে গিয়ে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার কলেজ কর্মচারী

/ ১৯ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদীতে ইয়াবা কিনতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন এক কলেজ কর্মচারী।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম মাইনুর হাসান মাসুম। তিনি মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা। খুলনার দাকোপ উপজেলার লাউডোবা কৈলাশগঞ্জ সরকারি মহিলা ডিগ্রি কলেজে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে কর্মরত তিনি। কয়েক দিন আগে ছুটিতে বাড়িতে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের এক ইয়াবা বিক্রেতার কাছ থেকে ইয়াবা কিনে মোটরসাইকেলে করে ফিরছিলেন মাসুম। খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে একদল যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা পাওয়া যায় বলে তারা দাবি করেন।

এরপর সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উপস্থিত লোকজন মাসুমকে মারধর শুরু করেন। গণধোলাই থেকে বাঁচতে তিনি মোটরসাইকেল, মুঠোফোন ও মানিব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান।

এ বিষয়ে মাইনুর হাসান মাসুমের বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com