সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
গৌরনদীতে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ বরিশালে SHINE প্রকল্পের প্রতিনিধি দলের স্বাস্থ্য কার্যক্রম পরিদর্শন পটুয়াখালীতে নকল ও বিদেশি সিগারেটসহ নিষিদ্ধ পণ্য জব্দ কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’ সেতু ভেঙে খালে, স্থানীয়দের টাকায় কাঠের সাঁকো উদ্বোধন বিএনপি নেতার ববি’র কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে উপাচার্য দপ্তর ঘেরাও ডেঙ্গু: ডেঞ্জার জোন” এলাকা পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম ভোলায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, এখনো সন্ধান মেলেনি ১৩ বছরের হাবিবুরের মেসিকে দেখতে গিয়ে ভোগান্তি, টাকা ফেরত পাচ্ছেন ৩৩ হাজার দর্শক

বরিশালে ১৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

/ ৩২ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের অভিযানে বিপুলসংখ্যক ইয়াবাসহ মনু ইসলাম ওরফে মনির (৩৮) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। শনিবার বেলা দেড়টার দিকে তাকে থানাধীন কলসগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জামালপুরের শ্রীচন্দ্রবাড়ি গ্রামের বাসিন্দা যুবক মনু ইসলাম ওরফে মনির চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে থাকেন। শনিবার সেই ধারাবাহিকতায় তিনি ১৪০০ পিস ইয়াবার একটি চালান বরিশালে নিয়ে আসেন এবং গন্তব্যের উদ্দেশে যাচ্ছিলেন। কিন্তু এর আগে টুপি-পাঞ্জাবী পরিহিত এই ব্যক্তিকে কাশিপুরের কলসগ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বিমানবন্দর থানা পুলিশের একটি টিম।

এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন এসআই মো. জাহিদ হাসান। পুলিশ কর্মকর্তা জানান, মাদকের চালানটি বরিশাল শহরের এক ব্যবসায়ীকে পৌছে দেওয়ার উদ্দেশে নিয়ে আসেন মনু ইসলাম ওরফে মনির। কিন্তু এর আগেই তাকে পাকড়াও করা হয়।

এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে বিমানবন্দর থানা পুলিশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com