শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ আব্বাস হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার নলছিটিতে পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেফতার মক্কায় যে অপরাধে ফাঁসি হলো বাংলাদেশি নারী-পুরুষের শারদীয় দুর্গোৎসব শুরু কাল, আজ দেবীর বোধন পটুয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড সভাপতিকে মারধরের প্রতিবাদে কুয়াকাটার সীমা বৌদ্ধ বিহারে দর্শনার্থী প্রবেশ বন্ধ কলাপাড়ায় ঘুমন্ত বাবার পাশ থেকে ১০ মাসের শিশু উধাও বরিশালে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের রোগমুক্তি কামনায় শহীদ জিয়া গবেষণা পরিষদ

বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটির বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন

/ ২৮০ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল সদর উপজেলা বিএনপির কেন্দ্র ঘোষিত কমিটির বিরুদ্ধে বরিশালে আন্দোলন জোড়দার করতে না পেরে ও কেন্দ্র ঘোষিত কমিটির সাংগঠনিক দক্ষতার সঙ্গে পেড়ে না উঠে বিতর্কিত, ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনের সময় রাজপথে না থাকা এবং আওয়ামী লীগের দোসররা এবার অবস্থান নিয়েছে ঢাকায়।বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে অভিনব কৌশলে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগ আমলে দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে আওয়ামী লীগের সুবিধা গ্রহন করা নেতা,সাবেক চরমোনাই ইউনিয়ন চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুছ ছালাম রাড়ী, সাবেক সিনিয়র যুগ্ন-আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মন্টু খান, সাবেক ছাত্র নেতা যিনি আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে কাজ করেছেন রেজা রাড়ী। জানা গেছে শনিবার বিকেল ৪ টা নাগাদ এ সকল ব্যক্তিরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চলাচলের রাস্তায় অবস্থান নেয়ার চেষ্টা করে, পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়িয়ে দেন। এ ঘটনায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন গুলশান কার্যালয়ের নীতিনির্ধারকরা বলে নিশ্চিত হওয়া গেছে। একটি বিশস্ত সুত্রের দাবী, যারা গিয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন আওয়ামী লীগের বিগত নির্বাচনে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন।তাই আওয়ামী লীগের লোকজন ঐ মিছিল থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারতো।কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারীর ফলে এধরণের অপচেষ্টা সফল হয়নি। তাই তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অন্যদিকে বিদ্রোহ দমনে এখনো কেন কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে না সেকারণে চাঁপ বাড়ছে বর্তমান কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কদের উপর। তবে তারা জানিয়েছেন এদেরকে সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com