সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
গৌরনদীতে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ বরিশালে SHINE প্রকল্পের প্রতিনিধি দলের স্বাস্থ্য কার্যক্রম পরিদর্শন পটুয়াখালীতে নকল ও বিদেশি সিগারেটসহ নিষিদ্ধ পণ্য জব্দ কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’ সেতু ভেঙে খালে, স্থানীয়দের টাকায় কাঠের সাঁকো উদ্বোধন বিএনপি নেতার ববি’র কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে উপাচার্য দপ্তর ঘেরাও ডেঙ্গু: ডেঞ্জার জোন” এলাকা পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম ভোলায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, এখনো সন্ধান মেলেনি ১৩ বছরের হাবিবুরের মেসিকে দেখতে গিয়ে ভোগান্তি, টাকা ফেরত পাচ্ছেন ৩৩ হাজার দর্শক

গৌরনদীতে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

/ ৩৩ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বার্থী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী মেসার্স তামিম ফুয়েল সাপ্লাইয়ের একটি তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের কয়েকজন যাত্রী ও লরির চালক আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করেন।

মিজানুর রহমান জানান, আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাস ও লরি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com