রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
দরজা বন্ধ ঘরের ভেতরে ঝুলছিল যুবকের দুই হাত বাঁধা মরদেহ গভীর রাতে নেত্রীর বাসায় কফি পানে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা: দরজা ভেঙে উদ্ধার শেবাচিমের সামনে থেকে অটোরিকশার ব্যাটারি চুরি, হাতেনাতে আটক রনি বরিশালে মহিলা দলের নেত্রীকে ব্লাকমেইলের অভিযোগে বিএনপি কর্মী লিটন গ্রেফতার বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল বাউফলে হাত-পা উদ্ধারের তিনদিন পর মিলল খণ্ডিত দেহ, গ্রেফতার ২ শেবাচিম হাসপাতালে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস আইসিডিএ’র বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পটুয়াখালীতে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দুই নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

এবারো দুই পর্বে হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

/ ১৩৬ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে আয়োজনের প্রস্তাব করেছে সরকার। প্রথম পর্ব ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাদপন্থি নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুবায়েরপন্থী ও সাদপন্থী—দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই তারিখ দুটি প্রস্তাব করা হয়েছে।

 

তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট পক্ষ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব শুরু হবে ৮ জানুয়ারি শুক্রবার এবং শেষ হবে ১০ জানুয়ারি রোববার। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি শুক্রবার, শেষ হবে ১৭ জানুয়ারি রোববার।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুবায়েরপন্থীরা প্রথম ও দ্বিতীয়—দুই পর্বের ইজতেমাই আয়োজন করতে চান। অন্যদিকে সাদপন্থীরা ওই দুই পর্বের পর রমজানের আগে সুবিধাজনক সময়ে আলাদা এক পর্বে ইজতেমা আয়োজনের সুযোগ চেয়েছেন। এ বিষয়ে অন্য পক্ষের সঙ্গেও আলোচনা করবে সরকার।

তিনি বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের সংঘর্ষ এড়ানো। অতীতে ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটায় সব দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দুই পক্ষকেই একসঙ্গে ইজতেমা আয়োজনের আহ্বান জানিয়েছে সরকার।

 

মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়ে তিনি বলেন, বিষয়টি ধর্ম মন্ত্রণালয় দেখবে। প্রচলিত ভিসানীতি অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদনের পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com