রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
কোচিংয়ে বিরক্ত করায় শিক্ষকের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ পুলিশের হেফাজতে এমপি সরোয়ারের ভাই মোশাররফ! গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ আহত ৫ সাংবাদিক এম মিরাজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসায় কৃতি ছাত্রী সংবর্ধনা, শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস নারীর আদালত: সরকারি সেবা ও আইনি অধিকার নিয়ে বরিশালে নানা প্রশ্ন প্রেমের টানে বরগুনা, ‘ভুল বুঝে’ বাবা-মায়ের কাছে ফিরল সেই কিশোরী তদবির-ঘুষ ছাড়াই বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি পেল ৫৭ জন এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়, একটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী সাত মাসে ১৫৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ৮৭ শতাংশ

ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসায় কৃতি ছাত্রী সংবর্ধনা, শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস

/ ৩৯ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের শাহপরান সড়কের ২৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ফজিলাতুন্নেছা লিল বানাত (ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসা)-এ কৃতি ছাত্রী সংবর্ধনা, বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

মাদ্রাসার পরিবেশ ও শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনার প্রশংসা করে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিন বলেন, ছোট ছোট শিক্ষার্থীদের ইসলামিক গান ও আরবি-বাংলায় বক্তব্য শুনে তিনি অভিভূত হয়েছেন। মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময়কালে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ও নায়েবে মুহতামিম মাওলানা মামুনুর রশীদ খান ইউসুফী জানান, বরিশাল বিভাগে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (হাইয়াতুল উলইয়া)-এর একমাত্র দাওরা (মাস্টার্স সমমান) কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করছে।

এবার কওমি বোর্ডের পরীক্ষায় সাফল্য অর্জনকারী ২৭ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ বোর্ড স্ট্যান্ড সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা, ক্বিরাআত, হামদ-নাতসহ বিভিন্ন ইসলামিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মাওলানা মামুনুর রশীদ খান ইউসুফী আরও বলেন, মাদ্রাসায় যাতায়াতের রাস্তা সংস্কারসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে বেশ কিছু দাবি প্রশাসকের কাছে তুলে ধরা হয়েছে। এসব দাবি বাস্তবায়নে বিসিসি প্রশাসক আশ্বাস দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার কথাও জানিয়েছেন।

 

তিনি জানান, সিটি করপোরেশনের অনুমোদন পাওয়া মাদ্রাসাসংলগ্ন স্থানে শিগগিরই ১৪ তলা বিশিষ্ট একটি নতুন বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মাদ্রাসার শিক্ষার মান ও শিক্ষার্থীদের ইসলামিক ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com