,

বরিশাল বানিজ্য মেলা বন্ধে হাইকোর্টে রিট!

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বাণিজ্য মেলার অনুমতি প্রদানকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। শিক্ষা পরিবেশ, জনস্বাস্থ্য,..

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বাণিজ্য মেলার অনুমতি প্রদানকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। শিক্ষা পরিবেশ, জনস্বাস্থ্য, চলমান হাম রোগের প্রাদুর্ভাব এবং জাতীয় জ্বালানি সংকটের বিষয় সামনে এনে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি-এর পক্ষ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগে একটি জনস্বার্থমূলক রিট পিটিশন দায়ের করা হয়েছে।
রিট পিটিশন নং- ৬২৫৯/২০২৬ হিসেবে দায়েরকৃত এ মামলায় আবেদনকারী হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের সভাপতি মোঃ রনি শিকদার। তার পক্ষে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন।
রিটে বিবাদী করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জেলা শিক্ষা কর্মকর্তা, বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-সহ মোট ৯ জনকে।
রিটে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে ইরান-আমেরিকা উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র সংকট সৃষ্টি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। এ অবস্থায় বড় পরিসরে বাণিজ্য মেলা আয়োজন সরকারি নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হয়েছে।
এছাড়া দেশব্যাপী হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসমাগমপূর্ণ আয়োজন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলে রিটে উল্লেখ করা হয়। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটবর্তী এলাকায় হাজারো মানুষের সমাগম শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
রিটকারী পক্ষের অভিযোগ, সরকার ঘোষিত “মেলা পরিপত্র-২০২৪”-এ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা সংলগ্ন এলাকায় মেলা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করা হয়েছে। একইসঙ্গে অতীতে হাইকোর্টের একাধিক পর্যবেক্ষণ ও রুলে স্কুল-কলেজের মাঠে মেলা আয়োজন না করার নির্দেশনা থাকার বিষয়টিও রিটে তুলে ধরা হয়েছে।
সূত্র জানায়, মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর একাধিক লিখিত আবেদন, আইনজীবীর নোটিশ এবং জনস্বার্থে আপত্তি প্রদান করা হলেও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আমলে নেওয়া হয়নি। বরং রিট দায়েরের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরও জেলা প্রশাসন মেলার অনুমতি বহাল রাখে বলে অভিযোগ উঠেছে।
রিটকারী মোঃ রনি শিকদার বলেন, “এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; সম্পূর্ণ জনস্বার্থে, শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং আইনের শাসন রক্ষার স্বার্থে রিটটি দায়ের করা হয়েছে। দেশের উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে মেলার অনুমতি দেওয়া অত্যন্ত দুঃখজনক।”
এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন বলেন, “বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে এই জনস্বার্থমূলক রিট দায়ের করা হয়েছে। আদালতে বিষয়টি দ্রুত শুনানির জন্য উপস্থাপন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে আদালত অবশ্যই প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে আমরা আশাবাদী।”
এদিকে বিষয়টি নিয়ে বরিশাল নগরীতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সচেতন নাগরিক, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের সংলগ্ন এলাকায় বাণিজ্য মেলার অনুমতি বাতিলের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About the Author

Easy WordPress Websites Builder: Versatile Demos for Blogs, News, eCommerce and More – One-Click Import, No Coding! 1000+ Ready-made Templates for Stunning Newspaper, Magazine, Blog, and Publishing Websites.

BlockSpare — News, Magazine and Blog Addons for (Gutenberg) Block Editor

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports