নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খানের কবরস্থান সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বুধবার বেলা ১১:৩০ মিনিটে তিনি কবরস্থান সংস্কারের জন্য এ আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আমিনুর রহমান খান, সাবেক সহযোগী অধ্যাপক ফয়জুন্নাহার শেলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।