বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে শ্রমিকদল নেতা জিয়া আমিনের নেতৃত্বে সরকারি গাছ লুটের অভিযোগ ভোলায় ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গোডাউন সিলগালা ব্যাবসায়ী নাসিরের মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ ১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

সাকিবকে বিসিবির মেন্টর করা উচিত: ইয়ান বিশপ

/ ৬২ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

দেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা এবং সফল ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব।

ক্রিকেট থেকে অবসরের আগে রাজনীতিতে অংশ নিয়ে আওয়ামী লীগের নৌকার প্রতীকে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নায়ক থেকে খলনায়কে পরিনত হন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

দেশের ক্রিকেটের উন্নয়নের স্বার্থে সাকিব আল হাসানের অভিজ্ঞতাকে কাজে লাগানো উচিত বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ।

মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এইচপি দলে মেন্টর হিসেবে কাজ করেছেন। তামিম ইকবাল এখন বিসিবি সভাপতি। দেশ সেরা ক্রিকেটার সাকিবকেও কোচ বা মেন্টর হিসেবে কাজে লাগানো যায় কিনা?

এমন প্রশ্ন করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ধারাভাষ্যকার ইয়ান বিশপের কাছে। সিরিজে ধারাভাষ্য দিতে তিনি এখন মিরপুর শেরেবাংলায়। সেখানে সাকিবের ব্যাপারে প্রশ্ন করা হলে সরাসরি মন্তব্য রাজি হননি বিশপ।

 

তিনি বলেন, ‘সাকিব কেন এখানে নেই, সে বিষয়ে বিস্তারিত জানার মতো অবস্থানে আমি নেই। সংবাদমাধ্যমে যা পড়েছি, তার বাইরে বিষয়টির জটিলতা সম্পর্কে আমার জানা নেই। তাই এ নিয়ে মন্তব্য করতে চাই না।’

তবে নিজ দেশের সাবেক ক্রিকেটারদের উদাহরণ টেনে তাদের কাজে লাগানোর কথা বলেছেন বিশপ। তিনি বলেন, ‘ক্যারিবীয় অঞ্চলে ব্রায়ান লারা, কার্টলি অ্যামব্রোস, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার ও গর্ডন গ্রিনিজের মতো কিংবদন্তি ক্রিকেটার রয়েছেন। ক্যারিবীয় ক্রিকেট যদি কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো কিংবা ড্যারেন স্যামির মতো ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে, তাহলে আমাদের ক্রিকেট আরও সমৃদ্ধ হবে। তারা জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে পারেন, আবার স্কুলপর্যায়ের শিশুদেরও শেখাতে পারেন। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের ক্রিকেটব্যবস্থাও শক্তিশালী হবে।’

বিশপ আরও বলেন, ‘বছরের পর বছর ধরে যারা অভিজ্ঞতা ও সাফল্য অর্জন করেছেন, তাদের জ্ঞান যেন হারিয়ে না যায়। বাংলাদেশেও এই ধারাটা অব্যাহত থাকবে বলে আশা করি। ক্যারিবীয় অঞ্চলেও আমরা সেটাই করার চেষ্টা করছি।’

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com