বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে শ্রমিকদল নেতা জিয়া আমিনের নেতৃত্বে সরকারি গাছ লুটের অভিযোগ ভোলায় ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গোডাউন সিলগালা ব্যাবসায়ী নাসিরের মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ ১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

ভুয়া সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, পুলিশে দিল ববি শিক্ষার্থীরা

/ ৭৬ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর নিকট থেকে টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। অভিযুক্ত ব্যক্তির নাম বিনয় সুর। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।

শনিবার ( ৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলারোড থেকে রাত ১১ টার দিকে ঐ ব্যক্তিকে বরিশাল বন্দর থানা পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানাগেছে, ঐ ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে ক্যান্টনমেন্টে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তিন হাজার টাকা হাতিয়ে নিয়েছে। পাশাপাশি স্থানীয় আরও চার থেকে পাঁচজনের থেকে ১৫ হাজার টাকার মতো হাতিয়ে নিয়েছেন তিনি। আজ আবার টাকা নিতে আসলে শিক্ষার্থী ও স্থানীয়রা একসাথে হয়ে তার প্রতারণা বুঝতে পেরে পুলিশের হাতে তুলে দিয়েছে।

সত্যতা নিশ্চিত করে বরিশাল বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও স্থানীয় কয়েকজনের থেকে টাকা হাতিয়ে নিয়েছে এমন এক ব্যক্তিকে ভোলারোডে আটক করে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে ভুক্তভোগী কয়েকজন। পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com