বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে শ্রমিকদল নেতা জিয়া আমিনের নেতৃত্বে সরকারি গাছ লুটের অভিযোগ ভোলায় ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গোডাউন সিলগালা ব্যাবসায়ী নাসিরের মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ ১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

হঠাৎ পিছিয়ে গেল এশিয়ান কাপ

/ ২৬ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

আঞ্চলিক পরিস্থিতি ও ভ্রমণসংক্রান্ত জটিলতা বিবেচনায় ২০২৭ এএফসি এশিয়ান কাপের সূচি পরিবর্তন করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সৌদি আরবে অনুষ্ঠেয় টুর্নামেন্টটি আগামী বছরের জানুয়ারির পরিবর্তে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে।

মঙ্গলবার এক বিবৃতিতে নতুন সূচির বিষয়টি নিশ্চিত করেছে এএফসি। এর আগে ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিযোগিতাটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

সৌদি আরব ২০২৭ এএফসি এশিয়ান কাপের স্থানীয় আয়োজক কমিটি এবং সৌদি আরব ফুটবল ফেডারেশনের সঙ্গে বিস্তারিত আলোচনা ও নিবিড় পরামর্শের পর এই সিদ্ধান্ত নিয়েছে এএফসি। সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্টের নতুন তারিখ অনুমোদনের জন্য আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) কাছে জমা দেওয়া হবে।

সূচি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে এএফসি বলেছে, বর্তমান পরিস্থিতি ও অঞ্চলটিতে চলমান ঘটনাপ্রবাহের কারণে ভ্রমণ এবং লজিস্টিক ব্যবস্থাপনায় বেশ কিছু বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। এসব পরিস্থিতি পূর্বনির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

এএফসির বিবৃতিতে বলা হয়েছে, ‘অসাধারণ পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী টুর্নামেন্ট আয়োজন ও সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। ফলে অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, সমর্থক এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের স্বার্থ বিবেচনায় টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।’

টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি ও প্রতিশ্রুতির জন্য সৌদি আরব ফুটবল ফেডারেশন এবং স্থানীয় আয়োজক কমিটির প্রশংসা করেছে এএফসি। সংস্থাটি জানিয়েছে, এশিয়ার খেলোয়াড় ও সমর্থকদের জন্য বিশ্বমানের প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

এএফসি আরও জানিয়েছে, এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরুষ জাতীয় দলীয় প্রতিযোগিতার মর্যাদা বজায় রেখে একটি ব্যতিক্রমী আসর আয়োজন করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করবে তারা। একই সঙ্গে সূচি পরিবর্তনের প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করবে সংস্থাটি।

টুর্নামেন্টের পরবর্তী সব তথ্য এএফসির আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com