শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
Logo

যতই সরছিলাম, তার হাত ততই কাছে আসছিল, ‘ব্যাডটাচ’ ইস্যুতে প্রভা

/ ২০ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বিনোদন ডেক্স ।।

গতকাল বৃহস্পতিবার আদালত প্রাঙ্গনে পরীমণির দ্বারা সাংবাদিককে গালাগালের ঘটনায় সরগরম সামাজিক মাধ্যম। ব্যাডটাচের অভিযোগ এনে অভিনেত্রী ওই সাংবাদিককে অশ্লীল ভাষায় গালাগাল করেন। যদিও ওই গণমাধ্যমকর্মী অস্বীকার করেছেন পরীমণির অভিযোগ।

এদিকে কেউ কেউ অভিযোগ প্রমাণের বিষয়টি তুললেও অধিকাংশ নেটিজেন সে ধার ধারছেন না। তাদের কেউ ওই সাংবাদিককে সমর্থন করছেন। কেউ কেউ আবার পরীমণির পাশে দাঁড়িয়ে ব্যাডটাচের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও আছেন এ তালিকায়। ব্যাডটাচ নিয়ে নিজের অভিজ্ঞতা শুনিয়েছেন অভিনেত্রী।

গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক থেকে এক ভিডিওতে ব্যাডটাচ নিয়ে কথা বলেন প্রভা। শুরুতেই পরীমণির হেনস্তার শিকার সাংবাদিককে সমর্থনদানে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘কিছু বিষয় আছে, যা এড়িয়ে না গেলে নিজেকে সান্ত্বনা দিতে পারি না, অপরাধী মনে হয়, বিবেকের কাছে ছোট হয়ে যাই। আপনারা তাকে (সাংবাদিক) সমর্থন করবেন না। আমরা এটার মুখোমুখি হই।

এরপর ব্যাডটাচ নিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা খুলে বলেন প্রভা। তার কথায়, ‘আমি একটা প্রসাধনীর ফেয়ার ইভেন্টে গিয়েছিলাম। তখন কয়েকজন সাংবাদিক আমাকে ঘিরে ধরেছিলেন। বিশ্বাস করেন, তিনি যদি সাংবাদিক না হতেন, আমার নিজের স্যান্ডেল দিয়ে তাকে প্রহার করতাম। আমি তাকে হেসে হেসেই বলছিলাম, আপনি বুঝতে পারছিলেন না, আমি আনকমফোর্টেবল ফিল করছি?’

পরীমণির সঙ্গে কী ঘটেছিল, জানালেন হেনস্তার শিকার সাংবাদিক
ওই ভিডিও বার্তায় প্রভা আরও বলেন, ‘একসঙ্গে অনেকগুলো মাইক্রোফোন নিয়ে তিনি প্রায় আমার কাছে (বুকের দিকে ইঙ্গিত করে) চলে আসছিলেন। আমি যতই সরছিলাম, তার হাত ততই আমার কাছে আসছিল। এমন মুহূর্তে যদি আমি কোনো রকম নড়াচড়া করতাম, একটা ব্যাডটাচ ঘটে যেত।’

গতকাল বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করেন পরীমণি। শুনানি শেষে তাকে ৫০০ টাকা মুচলেকায় জামিন দেন আদালত। আদালত প্রাঙ্গনে থাকাকালীন ঘটনাটি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com