রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Logo

চরমোনাই আবাসিক মাদ্রাসার ছয়তলা থেকে পড়ে আহত ছাত্রী রিমি

/ ৩২ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল চরমোনাই আবাসিক মাদ্রাসায় ২৩ মে ভো‌রে হঠাৎ চিৎকারে কেঁপে ওঠে চরমোনাই এলাকা। মুহূর্তের মধ্যে ছুটোছুটি শুরু করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। মাদ্রাসার ছয়তলা ভবনের নিচে তখন রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন এক ছাত্রী।

আহত ছাত্রীর নাম রিমি পিতা মাসুদ ওয়ার্ড নং ৮ কর্নকাটি থানা বন্দর জেলা বরিশাল।

গুরুতর আহত ওই ছাত্রীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের নিচে নির্মাণকাজের জন্য বালু ফেলে রাখা ছিল। ধারণা করা হচ্ছে, সেই বালুর ওপর পড়ায় প্রাণে বেঁচে গেছেন তিনি। তবে পড়ে গিয়ে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ ভেঙে গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ছাত্রী এখনো জ্ঞান ফেরেনি। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ কিংবা সহপাঠীদের কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। কেউ বলছেন দুর্ঘটনা, কেউ আবার অন্য আশঙ্কার কথাও উড়িয়ে দিচ্ছেন না।

মাদ্রাসার এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, হঠাৎ খবর পাই নিচে একজন পড়ে আছে। পরে গিয়ে দেখি ছাত্রীটি গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। কীভাবে ঘটনা ঘটল, কেউ বলতে পারছে না।

ঘটনার পর মাদ্রাসা এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে।

পরিবারের সাথে বিস্তারিত আলাপ করে তেমন কিছু জানা যায়নি তবে ছাত্রীটির জ্ঞান ফিরলে প্রকৃত ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com