বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস! খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত ছুটির রাতে ভূমি অফিসে তহশিলদার, অবশেষে বদলি আবুল বাসার কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন: প্রধানমন্ত্রী পরকীয়া প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত কর্মী!

বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২

/ ৬১ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। এর আগে রোববার (৩ মে) রাত ৯ টায় ওই এলাকার খান বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল কাউনিয়া বিসিক বেঙ্গল বিস্কএটর সামনে কমিশনার গলির মোহাম্মদ সিরাজুল ইসলাম খান ওরফে লাল মিয়ার ছেলে মোহাম্মদ সাইদুর রহমান জিতু ওরফে সাব্বির হোসেন (৩০) ও মৃত আব্দুল হাকিম চৌধুরীর ছেলে মোহাম্মদ শাওন চৌধুরী( ৩৪)।

পুলিশ জানায়, রোববার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন’র নেতৃত্বে একটি টিম কাউনিয়া বিসিক শিল্প নগরী বেঙ্গল বিস্কুট সংলগ্ন খান বাড়ি প্রথম গলি সাইদুর রহমান জিতু ওরফে মোহাম্মদ সাব্বির হোসসনের বাসায় অভিযান পরিচালনা করেন। এসময় সাব্বির হোসেন এবং শাওন চৌধুরীকে আটক করে তাদের কাছ থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com