শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, বরিশালে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

/ ১৮৩ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে জনসাধারণের চলাচলের পথ ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার (১১ জুন) পরিচালিত এ অভিযানে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে দখলমুক্ত করা হয় ফুটপাত ও জনসাধারণের প্রবেশপথ।

অভিযান চলাকালে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় জরিমানা করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রি ও ব্যবসা পরিচালনার অভিযোগে ‘মেহেন্দীগঞ্জ দধি ঘর’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর ফুটপাত দখলমুক্ত রাখা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং স্বাস্থ্যসম্মত ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com