শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি যে কারণে ৩ ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ! নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী পিজির ১১৭ নম্বর কেবিন খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা কলাপাড়ায় ৪ লিটার মদসহ ২ যুবক গ্রেফতার কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির নীল কাঁকড়া, দেখতে মানুষের ভিড় বিসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, দুটি ঘরে আগুন অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে শেবাচিমে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর; আহত ২ চিকিৎসক

আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’, থানার ওসিকে হুমকি!

/ ২৩ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ভোলা প্রতিনিধি ।।

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলামকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অডিওতে দৌলতখান পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নবী নেওয়াজ আকাশকে ওসির সঙ্গে কথা বলতে শোনা যায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) অডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে ওই ব্যক্তিকে ওসিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘আপনি দৌলতখানে এরকম করতেছেন কেন? ছাত্রলীগের ছেলেদের বাড়িতে থাকতে দেবেন না? দৌলতখান উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমার দাদা। আমরা কিন্তু দৌলতখানে আসবো, আপনি দৌলতখানের অতিথি। আমাদের শান্তিতে থাকতে দেন।’

ফোনালাপের একপর্যায়ে তিনি পুলিশ সদস্যদের অতীতে হত্যার প্রসঙ্গ টেনে বলেন, ‘আপনাদের ভাইদেরকে (পুলিশ) হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল স্যার। আমরা এলে বিচার পাবেন স্যার।’

দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার (৯ নভেম্বর) রাত থেকে বিভিন্ন এলাকায় পুলিশের টহল চলছিল। রাত আনুমানিক ১১টার দিকে তাঁর সরকারি মুঠোফোন নম্বরে কল করে ওই ব্যক্তি এসব কথা বলেন এবং হুমকি দেন।

ওসি আরও বলেন, ফোন করা ব্যক্তি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এই কর্মকর্তা জানান, নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে দৌলতখান থানায় তিনটি এবং ভোলা সদর মডেল থানায় একটি মামলা রয়েছে। চারটি মামলাই নাশকতা ও চাঁদাবাজির অভিযোগে করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com