বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে শ্রমিকদল নেতা জিয়া আমিনের নেতৃত্বে সরকারি গাছ লুটের অভিযোগ ভোলায় ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গোডাউন সিলগালা ব্যাবসায়ী নাসিরের মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ ১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

উচ্চ মাধ্যমিকের ফলে ভয়াবহ বিপর্যয়, ফেল প্রায় ৬ লাখ শিক্ষার্থী

/ ৫০ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

‎চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। ফেল করেছে প্রায় ৬ লাখ শিক্ষার্থী। গত ২২ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে এবার।

আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এতে দেখা গেছে পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। কৃতকার্য হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

পাশ করেছে মাত্র ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার এটি। ২০০৪ সালে ৪৭ শতাংশ শিক্ষার্থী পাশ করেছিল।

এবার ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করেনি। গত বছরের চেয়ে এবার কোনো শিক্ষার্থী পাশ করেননি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১। গতবার শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২। ‎

গতবার পাশের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এই হিসাবে এবার পাশ কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। ‎

 

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। ‎

‎এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র ছিল।

আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। আবেদনপ্রক্রিয়া ও এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com