মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
২ কোটি টাকা ঘুস চাওয়া পিডিবির সেই প্রকৌশলী বরখাস্ত, তদন্ত কমিটি সাবেক এমপির বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আটক উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ বরিশালে ৮ কলেজে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী, অনুমোদন বাতিলের আশঙ্কা বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন মালয়েশিয়া ম্যাচের আগে বাংলাদেশের বড় দুঃসংবাদ ভোলায় তাবলিগ জামাতে এসে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মুসল্লি পটুয়াখালীতে ইয়াবার টাকার বিরোধে অটোচালক জাকারিয়া খুন, গ্রেফতার ৩

উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

/ ৪১ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

উজিরপুর প্রতিনিধি ।।

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহী ও সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের মুত্তাকিন। স্থানীয়রা জানান, তিনজনই এ বছর একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং পরস্পরের বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার জানান, ঢাকা থেকে বরিশালগামী মোটরসাইকেলটির সঙ্গে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের ধাক্কায় ছিটকে পড়ে এবং বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে। পরে বাসের চালক ও হেলপার পালিয়ে যান বলে তিনি জানান।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করে যান চলাচল স্বাভাবিক করে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ লালন ফকির নিহত তিন তরুণের পরিচয় নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও বাসটির চালক-হেলপারের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com