শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Logo

এইচএসসির নতুন ১৩ কেন্দ্রের তালিকা প্রকাশ!

/ ১৬৭ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পরিচালনার জন্য নতুন করে ১৩টি কেন্দ্র অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ সংক্রান্ত একটি চিঠি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জিএম শহীদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, নতুন অনুমোদন পাওয়া কেন্দ্রগুলো হলো বরিশালের বাবুগঞ্জের চন্দ্রপাশা হাইস্কুল অ্যান্ড কলেজ, বরিশাল সদরের তালুকদারহাট স্কুল অ্যান্ড কলেজ এবং মেহেন্দিগঞ্জের ভাষাণচর বিদ্যানন্দপুর মহাবিদ্যালয়।

পটুয়াখালী জেলার নতুন কেন্দ্রগুলো হলো দশমিনার ডা. ডলি আকবর মহিলা কলেজ, রাবালীর হালিমা খাতুন মহিলা কলেজ এবং গলাচিপার চর আগস্তি হাই স্কুল অ্যান্ড কলেজ।

বরগুনা জেলার বেতাগীর বিবিচিনি নিয়ামতি স্কুল অ্যান্ড কলেজ, বামনার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজ এবং তালতলীর উম্মুল কুরা কলেজও নতুন কেন্দ্র হিসেবে অনুমোদন পেয়েছে।

এ ছাড়া ভোলা জেলার দৌলতখান মহিলা কলেজ, হাটশশীগঞ্জের তজুমদ্দিন মহিলা কলেজ, মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ এবং চরফ্যাশনের দক্ষিণ আইচা কলেজকে কেন্দ্র হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

বোর্ডের চিঠিতে উল্লেখ করা হয়েছে, এসব প্রতিষ্ঠান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পরিচালনার জন্য কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com