বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে শ্রমিকদল নেতা জিয়া আমিনের নেতৃত্বে সরকারি গাছ লুটের অভিযোগ ভোলায় ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গোডাউন সিলগালা ব্যাবসায়ী নাসিরের মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ ১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ

/ ২৪ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

আবারও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে সরকার। ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছিল সরকার। এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছিল সরকার। এর এক মাসেরও মধ্যেই আরও ২২৩ টাকা দাম বাড়ানো হলো।

গত ২৯ অক্টোবর থেকে এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রক্রিয়া শুরু করে বিইআরসি। মূলত এলপিজির পুনর্নির্ধারিত মূল্য থেকে এই কমিশন আদায় করা হবে। তারই পরিপ্রেক্ষিতে আজ গ্যাসের দাম বাড়ানো হলো।

২০২১ সালের এপ্রিলে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় প্রক্রিয়া চালুর পর ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে ২৯ অক্টোবর প্রথম গণশুনানি করেছে কমিশন।

এলপিজির দাম ও সংশ্লিষ্ট চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছিল কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। একইসঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, গোপনে মজুত ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা।

২৮ অক্টোবর বিইআরসি চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে ক্যাব সভাপতি এএইচএম সফিকুজ্জামান উল্লেখ করেন, এলপিজির দাম ও চার্জ বাড়ানো হলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর আর্থিক চাপ আরও বাড়বে।

চিঠিতে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বাড়লেই স্থানীয় পরিবহন, সংরক্ষণ ও বিতরণ ব্যয় একই অনুপাতে বাড়ে না। তাই আমদানি মূল্যবৃদ্ধির যুক্তিতে সবপর্যায়ে চার্জ ও কমিশন বাড়ানোর যৌক্তিকতা নেই।

 

বিইআরসি সেপ্টেম্বরে প্রতি ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করে দেওয়ার পর সরবরাহ ঘাটতির অজুহাতে গ্রাহকদের অনেকক্ষেত্রে কিনতে হয়েছে আড়াই হাজার টাকা দিয়ে। ৪ অক্টোবর এক লাফে ২৫২ টাকা দাম বাড়িয়ে প্রতি বোতলের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু খুচরা বাজারে এর দাম ২ হাজার ২০০ টাকার ওপরেই থেকে যায়।

এরই মধ্যে আজ আবারও বাড়ানো হলো এলপিজির দাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com