মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
পবিপ্রবিতে র‍্যাগিংয়ে জড়িত ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বাউফলে মাদকবিরোধী অভিযানে শ্রমিক দলের নেতা গ্রেফতার কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’, বিক্রি ১১ হাজার টাকায় ববি’র ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের গোপনে কথোপকথন রেকর্ড করার দায়ে ববি ছাত্রদল নেতা মাহাদীকে শোকজ এসএসসির সূচি প্রকাশ, শুরু ১৪ মার্চ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর এই দৃশ্য নিয়ে কেন এত আলোচনা কোস্টগার্ডের অভিযানে ভোলায় বিপুল পরিমাণ বিদেশি অবৈধ সিগারেট জব্দ বরিশাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

এসএসসির সূচি প্রকাশ, শুরু ১৪ মার্চ

/ ৫ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

অনলাইন ডেক্স ।।

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত নেওয়া হবে এসএসসির ব্যবহারিক পরীক্ষা।

 

সোমবার এ পরীক্ষার সূচি অনুমোদন করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরপর সেটি প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

এসএসসির সূচিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ করতে হবে। স্কুল থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে পরীক্ষা শুরুর সাত দিন আগে।

পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরুর ঘোষণা গত ১৪ মে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পরীক্ষার প্রস্তাবিত সূচিও প্রকাশিত হয়।

 

এ নিয়ে তখন আলোচনা-সমালোচনা শুরু হয় শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। তবে গত ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন, অংশীজনরা চাইলে ৭ জানুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত থেকে সরে এসে এ পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে।

সে আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে রমজান মাস ও ঈদুল ফিতরের পর ১৪ মার্চ এ পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিল শিক্ষা প্রশাসন।

 

এবার যারা এসএসসি দেবেন, তারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে। আর নবম-দশম শ্রেণিতে পড়েছেন ২০১০ সালের পরিমার্জিত শিক্ষাক্রম।

এর মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় নবম শ্রেণিতে তারা দেরিতে বই পেয়েছেন। ফলে আগের বারের মতো এপ্রিলে পরীক্ষায় বসার প্রস্তুতিতে ছিলেন তারা। মূলত এমন অবস্থায় পরীক্ষা জানুয়ারিতে এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার কারণেই আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

একসময় ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান এবং এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের রেওয়াজ ছিল। কোভিড মহামারী ও জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষাপঞ্জি ওলট-পালট হয়ে যাওয়ার পর চলতি বছর এপ্রিলে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়; জুলাই মাসে নেওয়া হয় এইচএসসি ও সমমান পরীক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com