বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে শ্রমিকদল নেতা জিয়া আমিনের নেতৃত্বে সরকারি গাছ লুটের অভিযোগ ভোলায় ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গোডাউন সিলগালা ব্যাবসায়ী নাসিরের মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ ১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

কফির বিল দিয়ে জয়া আহসানের সঙ্গ পাওয়ার সুযোগ

/ ৫০ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বিনোদন ডেক্স ।।

কফি খাওয়ার দাওয়াত দিয়েছেন দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেত্রী, মডেল ও প্রযোজক জয়া আহসান। তবে কফির বিল দিতে হবে নিজেকে। কফি খাওয়ার সময় জয়া আহসান শুধু আপনাকে সঙ্গ দেবে। নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে (মেটা) এমনই একটি পোস্ট করেছে তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজের ভেরিফাইড আইডিতে জয়া আহসান এই পোস্ট করেন। পোস্টে তিনি লিখেন, ‌‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’।

এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। শুভ সাহা লিখেছেন, ‘সঙ্গ না দিলেও চলবে, বিলটা দিয়া দিয়েন’। কেউ লিখেছে, ‘কফি খাবো না বুড়ির সাথে মুড়ি খাব’। আবার কেউ লিখেছেন, ‘সঙ্গী তো পেয়ে যাবে, কিন্তু বিল দেওয়ার পরও হাসি থাকবে তো?’

জয়া আহসান একমাত্র বাংলাদেশি অভিনয়শিল্পী যিনি ভারতের সম্মানজনক ফিল্ম ফেয়ার পুরস্কার (ইস্ট) ৩ বার জয় করেছেন। এছাড়া অভিনয়ে অনবদ্য অবদানের জন্য তিনি বাংলাদেশে ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৭টি মেরিল প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com