বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে শ্রমিকদল নেতা জিয়া আমিনের নেতৃত্বে সরকারি গাছ লুটের অভিযোগ ভোলায় ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গোডাউন সিলগালা ব্যাবসায়ী নাসিরের মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ ১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

কোষ্টগার্ডের জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্থ ৩০০ টন গমবাহী কার্গো!

/ ৫১ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল কেন্দ্রীয় খাদ্য গুদামের জন্য নিয়ে আসা ৩০০ টন গমবাহী একটি কার্গো জাহাজ কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর কীর্তনখোলা নদীর খাদ্য গুদামের পন্টুনসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত কার্গোর ইনচার্জ মো. মানিক জানান, গত ২৬ অক্টোবর ‘ডি বি পাপিয়া’ নামের ওই কার্গোটিতে খুলনা থেকে গম বোঝাই করে তারা বরিশালের উদ্দেশ্যে রওনা হন। বৃহস্পতিবার কার্গোটি বরিশাল কীর্তনখোলা নদীর খাদ্য গুদামের পন্টুনে এসে নোঙর করে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কোস্ট গার্ডের একটি জাহাজ আকস্মিক সজোরে গমবাহী কার্গোটিতে ধাক্কা দেয়। এর ফলে জাহাজের তলদেশে ফাটল ধরে দ্রুত পানি ঢুকতে শুরু করে।

জাহাজটি নিমজ্জিত হওয়ার উপক্রম হলে প্রশাসনের লোকজন ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার পর তাদের দুটি টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে জাহাজটি সম্পূর্ণ ডুবে যাওয়া থেকে রক্ষা করে। বর্তমানে জাহাজটি আশঙ্কামুক্ত রয়েছে।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সাঈদ জানান, নিয়মিত খাদ্য মজুদের অংশ হিসেবে ৩০০ মেট্রিক টন গম নিয়ে কার্গোটি আনা হয়েছিল।

তবে খাদ্য খালাস করার আগেই এই দুর্ঘটনা ঘটে। পানিতে কিছু গম ভিজে গেলেও জাহাজে থাকা অধিকাংশ গম নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানিয়েছেন, কী কারণে এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com