শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Logo

খুলনায় নানি ও দুই নাতি খুন: প্রধান আসামি বরিশালে গ্রেপ্তার

/ ২৬ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় নানি ও তাঁর দুই নাতিকে হত্যার আলোচিত মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম হাওলাদারকে (৩৮) বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল নগরের কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৬ সদর কোম্পানি ও র‍্যাব-৮-এর যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর কাশীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে খুলনার সোনাডাঙ্গা থানার ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি রফিকুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৩০ মে খুলনা নগরের সোনাডাঙ্গা থানার তমিজউদ্দিন সড়কের দারুস আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে বেবি বেগম (৫৫), তাঁর নাতি শামীম ব্যাপারী (১৩) ও মুস্তাকিমের (৪) লাশ উদ্ধার করে পুলিশ। বেবি বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছিল। আর দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ওই বিরোধের জেরে ২৯ মে রাত থেকে ৩০ মে ভোরের মধ্যে রফিকুল ইসলাম অজ্ঞাতনামা কয়েকজনের সহযোগিতায় বেবি বেগম ও দুই শিশুকে হত্যা করে পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন বিকেলে বাসার একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেবি বেগম ও শামীমের লাশ উদ্ধার করে। প্রথমে মুস্তাকিমকে নিখোঁজ মনে করা হলেও পরে কক্ষের একটি ওয়ার্ডরোবের তালা ভেঙে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিআইডির সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

ঘটনার পরদিন নিহত দুই শিশুর বাবা মাসুম ব্যাপারী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, সাংসারিক কলহের জেরে প্রায় চার বছর আগে তাঁর প্রথম স্ত্রী ফাতেমা বেগমের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। পরে ফাতেমা বেগম ট্রাকচালক রফিকুল ইসলাম হাওলাদারকে বিয়ে করেন। তবে ফাতেমার মা বেবি বেগম ওই বিয়ে মেনে নেননি। এ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং বেবি বেগম রফিকুলকে বাসায় যেতেও নিষেধ করতেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com