রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Logo

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত

/ ৫১ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।
জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে বরিশাল আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জুলাই শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে প্রধান শিক্ষক এর সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিএম আতায়ে রাব্বী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য রাইসুল ইসলাম অভি, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার,শিক্ষক প্রতিনিধি রোকসানা হক,সহ শিক্ষকবৃন্দ,অভিভাবক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় প্রধান অতিথি  বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। রংপুরের শিক্ষার্থী আবু সাঈদের আত্মত্যাগ ছাত্র-জনতার আন্দোলনে নতুন গতি এনে দেয়। তাঁর আত্মত্যাগের প্রেরণায় আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে বহু ছাত্র-জনতার প্রাণহানির মধ্য দিয়ে আন্দোলন তীব্র হয় এবং ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে।
আলোচনা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com