বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে শ্রমিকদল নেতা জিয়া আমিনের নেতৃত্বে সরকারি গাছ লুটের অভিযোগ ভোলায় ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গোডাউন সিলগালা ব্যাবসায়ী নাসিরের মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ ১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

তৃতীয় বাংলাদেশি হিসেবে ১১ হাজারের মাইলফলকে মুমিনুল

/ ৬৫ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম সেশনটি মোটের ওপর ভালোই কাটিয়েছিল বাংলাদেশ। তবে মধ্যাহ্ন বিরতির আগে স্বাগতিকরা হারিয়েছে দুই উইকেট। ফলে প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৯৬ রান। এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন মুমিনুল হক।

বুধবার (২৮ অক্টোবর) সকালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলের নিয়মিত মুখ মুশফিকুর রহিম ইনজুরির কারণে একাদশে না থাকায় সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। নতুন বল হাতে উইকেটে উইন্ডিজ পেসারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ।

ইনিংসের শুরুতেই জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৭ রানে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম।

তবে শুরুর সেই চাপ দারুণভাবে সামাল দেন সাদমান ইসলাম ও অভিজ্ঞ মুমিনুল হক। এই জুটিতেই প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুমিনুল। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন মূল্যবান ৫৯ রান (৮৮ বলে)।

বড় সংগ্রহের পথে এগোতে থাকা মুমিনুল ব্যক্তিগত ২৮ রান করে জোমেল ওয়ারিকানের স্পিনে কাটা পড়েন। ওয়ারিকানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে শামার জোসেফের হাতে ধরা পড়েন তিনি।

এরপর আর কোনো বিপদ হতে দেননি ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে ব্যক্তিগত সংগ্রহে মাত্র ৪ রান যোগ করে জোমেল ওয়ারিকানের বলে ১৯ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com