মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরছেন কাল থেকে পরায়ণ প্রকল্পের মিডিয়া টিমের সঙ্গে ত্রৈমাসিক মতবিনিময় সভা দ্বিতীয় দিনে বরিশাল শের ই বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের পটুয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু আগামী হজের রোডম্যাপ প্রকাশ, নিবন্ধনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর এসএসসির ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী বরিশালে মাছ ব্যাবসায়ীর টাকা ছিনতাই, ছাত্রলীগ কর্মী আটক

দ্বিতীয় দিনে বরিশাল শের ই বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

/ ২৬ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়নসহ ৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দাবির সঙ্গে একমত পোষন করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে হাসপাতালে মিড লেভেলের চিকিৎসকরাও।

‎সোমবার (৮ জুন) বেলা ১২টার পরে মিড লেভেলের চিকিৎসকরা এ ঘোষণা দেন। এর আগে ৬ দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করেন ‎ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

‎আন্দোলনকারীরা জানান, নতুন পে-স্কেলের সঙ্গে মিল রেখে ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম বেতন ২০ থেকে ৩০ হাজার টাকায় উন্নীত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, বিএমইউ, বিসিপিএস পরীক্ষার ফি কমিয়ে ১ হাজার টাকার মধ্যে আনতে হবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করাসহ ৬ দফা দাবি জানান তারা।

এ দাবি দ্রুত সময়ে মেনে নেয়া না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের সেবা কার্যক্রম চলমান রয়েছে। তবে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com