বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে শ্রমিকদল নেতা জিয়া আমিনের নেতৃত্বে সরকারি গাছ লুটের অভিযোগ ভোলায় ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গোডাউন সিলগালা ব্যাবসায়ী নাসিরের মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ ১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

পটুয়াখালীতে কোস্টগার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩

/ ৫৫ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর মহিপুরে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ তিন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তিনটি ট্রলিং বোট, প্রায় ৯টি বেহুন্দী জাল, ৬টি উইংস ও ৬টি ট্রলডোর জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটকরা হলেন- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের মো. মাকসুদ, লক্ষ্মীপুরের আলেকজান্ডার ইউনিয়নের শিখাগ্রামের মো. ফরহাদ এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের চর হাসান গ্রামের মো. বাবুল।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে পটুয়াখালীর মহিপুর থানার মহিপুর ব্রিজ-সংলগ্ন খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে প্রায় ৯টি বেহুন্দী জাল, ৬টি উইংস ও ৬টি ট্রলডোরসহ তিন জেলেকে আটক করা হয়।

তিনি জানান, জব্দ বোট, ট্রলিং জাল, সরঞ্জাম ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com