বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বরগুনায় বন্দীকে গ্রেপ্তারের আবেদন, তদন্ত কর্মকর্তার শাস্তি কুয়াকাটায় মাছ ধরার ট্রলারে হামলা-লুট, ১২ জেলে আহত ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে বিভিন্ন সরকারি দপ্তরে আইনি নোটিশ ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক রিপন বরখাস্ত প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন ব্রেট লি ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত

পিরোজপুরে মাদকবিরোধী অভিযান, ২ জনের জেল-জরিমানা

/ ৩৭ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, পিরোজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত রেইডিং টিম নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমীনের নেতৃত্বে পিরোজপুর সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে হাতেনাতে গ্রেফতার হন সদর উপজেলার মাছিমপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মহিদুল ইসলাম (৪৫) ও গোবিন্দ মণ্ডল (৩৫)।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি মামলা রুজু করেন। আদালত মহিদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা এবং গোবিন্দ মণ্ডলকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তদের পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com