বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন ব্রেট লি ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস! খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত ছুটির রাতে ভূমি অফিসে তহশিলদার, অবশেষে বদলি আবুল বাসার কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন: প্রধানমন্ত্রী

নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

/ ১৩ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নলছিটি প্রতিনিধি ।।

ঝালকাঠির নলছিটি শহরের একটি ভবনের দুটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে শহরের হাইস্কুল সড়কের স্বর্ণা ভিলা নামের একটি ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভবনের দ্বিতীয় তলায় পাশাপাশি দুটি ফ্ল্যাটে থাকেন প্রবাসফেরত জামাল হোসেন ও স্কুলশিক্ষক মাকসুদা বেগম। মঙ্গলবার সন্ধ্যার পর দুই পরিবারের সদস্যরা তালা দিয়ে বাইরে যান। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে চোরেরা ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

চোরেরা আলমারি ভেঙে জামাল হোসেনের বাসা থেকে ৮০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার এবং মাকসুদা বেগমের বাসা থেকে ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। রাতে পরিবারের সদস্যরা ফিরে এসে চুরির বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তালা ভাঙার সময় চোরের হাত কেটে যায়। কারণ ঘরের মেঝে থেকে ভবনের বাইরে মূল সড়ক পর্যন্ত রক্তের দাগ পাওয়া গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com