মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ মুলাদীতে নদীর পাড় ভেঙে তলিয়ে যাওয়া সেই শিশুর লাশ উদ্ধার চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ২০ কেজির ‘সামুদ্রিক শোল’ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যা‌বের অ‌ভিযা‌নে ধর্ষণ মামলার আসামি সাইদ‌ আটক বরগুনায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে গ্যাংওয়ে, পারাপারে ভোগান্তি দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে উন্নত সমরাস্ত্র কেনা উচিত : ফয়জুল করিম বরিশালসহ দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির দাপটের পূর্বাভাস সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের জলসিঁড়ির বাড়িতে দুদক, চলছে সম্পদের তালিকা তৈরি

প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

/ ১৬ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

১৮ জুলাই প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস। ২০২৪ সালের এই দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দূর্বার আন্দোলন ও প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট বাহিনী বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। আর তাই প্রতি বছর এদিনটিকে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদের নেতৃত্বে র‌্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

তিনি বলেন, বাংলাদেশ তার নিজস্ব গতিতে চলবে, অন্য কারো ইচ্ছায় এদেশ পরিচালিত হবে না। জুলাই আমাদেরকে এ শিক্ষাই দেয়। ১৭ বছরে এদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দেয়া হয়েছিলো। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত ও আর্থিকখাত। শিক্ষাকে ধ্বংস করে জাতিকে মেধা শূন্য করার চেষ্টা করা হয়েছিলো। আজকের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ঘুরে দাড়ানোর চেষ্টা করছি। এর জন্য আমাদের সবার আগে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

তিনি আরো বলেন, আমরা কারো সাথে বৈষম্য করব না, যার যতটুকু প্রাপ্য নিয়মের মধ্যে থেকে তার সে প্রাপ্যতা নিশ্চিত করা হবে। তবে বিশ্ববিদ্যালয়কে অশান্ত বা অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তা কোনভাবেই সহ্য করা হবে না।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জুলাই স্মৃতিফলক ও জুলাই-২৪ স্মরণিকা প্রস্তুতকরণ কমিটির আহবায়ক ড. মো. আলমগীর মোল্লার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. হারুন-অর-রশিদ, শেরে বাংলা হলের প্রভোস্ট ড. আবদুল আলিম বছির এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক এবং সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় কর্মকর্তাদের মধ্যে প্রকৌশল শাখার উপ-প্রধান প্রকৌশলী মুরশীদ আবেদীন, কর্মচারীদের মধ্যে হাসানুজ্জামান ও ইব্রাহিম এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস বিভাগের মোশারেফ হোসেন, রসায়ন বিভাগের রাকিব এবং বাংলা বিভাগের মনিরুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com