সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
লক্ষ্মীপূজায় পটকার বিস্ফোরণে উড়ে গেল কিশোরের ৫ আঙুল সন্তানদের প্রতিষ্ঠিত করেও শেষজীবনে একা, মিলল মায়ের পচনধরা মরদেহ সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ারেও রাজি পুলিশ: আইজিপি উজিরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরিশালসহ ৩ বিভাগে বৃষ্টির আভাস উজিরপুর ভূমি অফিসে ঘুসকাণ্ড: দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি পূজার দাওয়াতে গিয়ে আটক ৭, আলোচনায় আ.লীগ নেতার বাড়ি পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন যুবদল কর্মীকে হত্যা: ৩ আসামির বাড়িতে অগ্নিসংযোগ পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরিশালসহ ৩ বিভাগে বৃষ্টির আভাস

/ ৪৩ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অনুকূল আবহাওয়া পেলে এটি আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে বরিশালসহ দেশের তিন বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমেই শক্তি সঞ্চয় করছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি গতিপথ পরিবর্তন করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আগামী বুধবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে।

গভীর নিম্নচাপের প্রভাবে বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই ধরনের আবহাওয়া থাকতে পারে খুলনা বিভাগের দু-এক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের অবস্থান ও সম্ভাব্য গতিপথের ওপর নির্ভর করে দেশের উপকূলীয় এলাকার আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত গতিপথ, শক্তি ও উপকূলে আঘাত হানার সময় সম্পর্কে নিশ্চিত হতে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী পূর্বাভাস পর্যবেক্ষণ করা প্রয়োজন।

বিশেষ করে বরিশালসহ উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ বুলেটিন ও সরকারি সতর্কবার্তার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com