শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ এবার মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিত— বেকহাম

বরিশাল জেলায় বিএনপির রাজনৈতিক আস্থার প্রতিক তসলিম উদ্দিন

/ ৪৯২ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক ||
ছাত্ররাজনীতি থেকে শুরু করে দীর্ঘ সাংগঠনিক পথচলার মধ্য দিয়ে জাতীয়তাবাদী রাজনীতির একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হওয়ায় বরিশালসহ সকল উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিনকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করার তথ্য জানানো হয়। এই ঘোষণার পর থেকেই বরিশালের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের সন্তান এইচ এম তসলিম উদ্দিন ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক, বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বিএম বিশ্ববিদ্যালয় কলেজ  সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে নেতৃত্বের দক্ষতার পরিচয় দেন।

রাজনৈতিক অঙ্গনে তাঁর সাংগঠনিক সক্ষমতা ও নেতৃত্বের ধারাবাহিকতায় তিনি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এবং পরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বরিশাল জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক ত্যাগ, নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতাকর্মীরা।

বরিশালের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অনেকেই মনে করেন, জেলার রাজনৈতিক নেতৃত্বে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এইচ এম তসলিম উদ্দিন। অনেকের মতে, তাঁর সাংগঠনিক দক্ষতা, গ্রহণযোগ্যতা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে ভবিষ্যতে বরিশাল জেলা বিএনপির নেতৃত্বেও তাঁকে দেখতে চায় তৃণমূল।

প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন বলেন, “আমাকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের সকল নেতৃবৃন্দের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “দলের আদর্শ, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং জনগণের প্রত্যাশাকে সামনে রেখে যুবসমাজকে আধুনিক, দক্ষ ও যুগোপযোগীভাবে সংগঠিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। যুবদলকে আরও শক্তিশালী, গতিশীল, জনমুখী ও মাদকমুক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com