নিজস্ব প্রতিবেদক ।।
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ সকাল ১১ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবীণ উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ। উন্নয়ন সংগঠক ম্যাপের নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি প্রফেসর শাহ সাজেদা। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন অধ্যক্ষ আমিনুর রহমান, আখতারুল কবির,আশফাকুর রহমান, বিভাস চন্দ্র তরফদার, হাসিনা বেগম নীলা, অ্যাডভোকেট সাহিদা তালুকদার,রেবেকা সুলতানা, কাজী নওশাদ রাসেল, নাসির উদ্দিন ও ফয়সাল জামিল তুহিন প্রমূখ।
ধারণাপত্র উপস্থাপনা শেষে মুক্ত আলোচনা পর্বে বক্তারা অংশ নেন। সভায় বক্তারা পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে কার্বন নিঃসরণ এর কথা বলেন।বক্তারা কার্বন নিঃসরণ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে তাগিদ দেন বক্তারা । সভায় বক্তারাজলবায়ু বিপর্যয় রোধে নাগরিক সমাজকে সচেতন করার আহ্বান জানান গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ম্যাপ সিএসডির যৌথ আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।