বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরগুনায় বন্দীকে গ্রেপ্তারের আবেদন, তদন্ত কর্মকর্তার শাস্তি কুয়াকাটায় মাছ ধরার ট্রলারে হামলা-লুট, ১২ জেলে আহত ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে বিভিন্ন সরকারি দপ্তরে আইনি নোটিশ ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক রিপন বরখাস্ত প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন ব্রেট লি ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত

বাকেরগঞ্জে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম

/ ১৭৬ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

বাকেরগঞ্জ প্রতিনিধি ।।

বরিশালের বাকেরগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। আহত অবস্থায় সৈয়দ জাহিদুল ইসলাম সুজনকে (২৮) প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (১৮ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাকেরগঞ্জ পৌরসভা ২ নং ওয়ার্ডে এম রহমান সড়কে এ ঘটনা ঘটে।

আহত সুজন জানান, ‘২০২৪ সালে মোফাজ্জেল গাজী তার ছেলে তামিম গাজীকে ৬ শতাংশ জমির পাওয়ার দেয়। উক্ত জমি তামিম গাজীর কাজ থেকে ক্রয় করে আমার ভাই সৈয়দ মোঃ হায়দার আলী। সোমবার রাতে বিক্রিত জমিতে পূনরায় ঘর তুলতে আসে স্থানীয় সন্ত্রাসী আল-আমিন মিরাজ, মোফাজ্জেল গাজী, নাসির হাওলাদার, হাফিজুল, সিফাত, ফয়সালসহ ১৫-২০ জন। এ সময় আমি বাধা দিলে তারা ঘর না তোলার শর্তে চাদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে আমাকে পিটিয়ে ও কুপিয়ে যখম করে পার্শ্ববর্তী আবদুল বারেকের ঘরে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’

এ ঘটনায় সুস্থ হয়ে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে সুজনের পরিবার।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, এ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com