সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Logo

বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার

/ ৪৪ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকার সি এম এস মুগ ডাল কারখানার একটি বদ্ধ কক্ষ থেকে দুর্জয় শাহ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল ৪টায় নগরীর বিসিক শিল্প এলাকার সি এম এস মুগ ডাল কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি পিরোজপুরের ১ নং ওয়ার্ডের ব্রাহ্মণকুটি গ্রামের রবীনাথ সাহার ছেলে। তিনি সিএমএস মুগ ডাল প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন।

প্রতিষ্ঠানটির কর্মচারীরা জানান, ‘দুর্জয় শাহ’ দীর্ঘ এক বছর ধরে কাজ করত। প্রতিদিনের ন্যায় আজও স্বাভাবিকভাবে কার্যক্রম করছিলেন। হঠাৎ তিনি রুমের দিকে চলে যান। এর কিছুখন পর তাকে খোঁজাখুঁজি করলে অন্য আরেক স্টাফ সাকিল তার রুমের জানালা খুলে দেখতে পান তিনি রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় দেখতে পাই ঝুলেছিল। পরবর্তীতে কারখানার মালিকে জানান।

তারা আরও বলেন, ৪টায় কাজের মাঝখানে তার রুমে প্রবেশ করার পর আর বের হননি। পরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালায় খুলে দেখতে পান তিনি রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলেছিল পরবর্তীতে পুলিশে খবর দেয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে বলা সম্ভব নয় এটি হত্যা না-কি আত্মহত্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com