শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ :

বরিশালে অলিম্পিক সিমেন্টের ছাঁটাইকৃত শ্রমিকদের সড়ক অবরোধ

/ ১৮ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

‎বরিশালে অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার ছাঁটাইকৃত শ্রমিক ও কর্মচারীরা বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ চাকরির নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। ‎শুক্রবার (১৯ জুন) দুপুরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশালের ব্যানারে শ্রমিকরা নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে জড়ো হয়ে সমাবেশ করেন।

এরপর তারা সামনের সদর রোড অবরোধ করে বিক্ষোভ করে। এর আগে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এসময় তারা বকেয়া পরিশোধসহ কারখানা বিক্রি হলে পুরানো শ্রমিক-কর্মচারীদের কাজে বহাল রাখার দাবি তোলেন।

‎শ্রমিক নেতা পাভেল বলেন, শ্রমিক কর্মচারীদের সঙ্গে কোন আলাপ আলোচনা না করেই অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানা বন্ধ ঘোষণা করেছে। কিন্তু আমাদের দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইমের টাকাসহ ক্ষতিপূরণের দাবি পূরণ করা হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল পাওনা পরিশোধের দাবি জানাচ্ছি। গত ৯ দিন ধরে টাকা আন্দোলন করলেও কোন ফল মেলেনি। তাই চরম অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি তাদের।

‎সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধ করতে হবে। পাশাপাশি কারখানা বিক্রির ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

ক্রমাগত ব্যবসায়িক লোকসান, কাঁচামাল ও এলসি সংকটের কারণ দেখিয়ে বরিশালের অলিম্পিক সিমেন্ট কারখানার উৎপাদন স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। গত ১০ জুন কারখানার ব্যবস্থাপনা পরিচালক অনিকা রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। একইসঙ্গে বকেয়া পরিশোধ ছাড়াই প্রায় ৩০০ শ্রমিককে ছাঁটাই করা হয়। এরপর থেকে শ্রমিকরা তাদের বকেয়া পাওনা ও চাকরির নিরাপত্তার দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com