শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

বরিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

/ ৭৮ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বন্দর থানাধীন চরপত্তনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়িা সেল।

আটককৃতরা হল, বরিশাল সদর উপজেলার চরপত্তনিয়া ৬ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর চাদপুরা এলাকার মৃত জব্বার রাঢ়ীর ছেলে মো. রুবেল রাঢ়ী (৩৪) ও মেহেন্দিগঞ্জ উপজেলার বাহের চর ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকার আলম বয়াতীর ছেলে মো. সবুজ ওরফে রুবেল (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই পিন্টু পালের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় চরপত্তনিয়া এলাকায় অভিযান চালান। এসময় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল রাঢ়ী ও সবুজ ওরফে রুবেলকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com