শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

বরিশালে এক মাসে গ্রেপ্তার ৯০৯, বিপুল মাদক ও অস্ত্র জব্দ

/ ১১৯ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল পুলিশের বিশেষ অভিযানে এক মাসে ৯০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার বরিশাল মেট্রেপলিটন পুলিশের আইসিটি ও মিডিয়া উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

বলা হয়, গত ৭ মে থেকে ৭ জুন পর্যন্ত বরিশাল মহানগর পুলিশের ৪ থানা ও গোয়েন্দা বিভাগের অভিযানে ৬ হাজার ৬০৭ ইয়াবা, ২৩ কেজি ৩১০ গ্রাম গাঁজা ও ১১০০ মিলিলিটার দেশি মদ জব্দ করা হয়েছে। এছাড়াও শটগানের দুটি কার্তুজ, একটি করে পাইপ গান, রাম দা, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লোহার পাইপ, ২টি হাসুয়া, ৩টি বগি দা, ৫টি চাকু, ও ৩টি কাঠের লাঠি জব্দ করে পুলিশ।

বরিশাল নগরীর নিরাপত্তায় ২৫০টি অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপন করার কথাও উল্লেখ আছে বিজ্ঞপ্তিতে।

কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি আল মামুন আল মামুন উল ইসলাম বলেছেন, ‘পুলিশ কমিশনার স্যারের নির্দেশে আমরা নগরীর নিরাপত্তায় কাজ করছি। থানা পুলিশের পাশাপাশি ফাঁড়িগুলোকেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নগরবাসীকে নিশ্চিন্ত রাখতে আমরা বদ্ধ পরিকর।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com