নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর কাউনিয়া থানাধীন ১নং ওয়ার্ডের খালপাড় সড়কের মধুমিয়ার পোল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ প্রশান্ত দাস (২৩) নামে যুবককে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতার প্রশান্ত দাস বরিশাল জেলার উজিরপুর থানার হাড়তা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুচিয়ারপাড় এলাকার নির্মল দাসের ছেলে।
এদিকে একই দিন ভোর সারে ৬টায় নাগরীক এয়ারপোর্ট থানাধীন ২৮ নং ওয়ার্ডের নথুল্লা বাদ বাসস্ট্যান্ড বিএমএফ টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো: সাখাওয়াত হোসেন ওরফে (রুমান সরদার) ২৫ নামে আর এক যুবককে গ্রেফতার করা হয়। রুমান সরদার বরিশাল জেলার গৌরনদী থানার ৬ নং ওয়ার্ডের গোবর্ধন গ্রামের বাসিন্দা এস এম শাহ আলম সরদারের ছেলে।
বিএমপি মিডিয়া সেল জানিয়েছে, গ্রেফতার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।