মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরছেন কাল থেকে পরায়ণ প্রকল্পের মিডিয়া টিমের সঙ্গে ত্রৈমাসিক মতবিনিময় সভা দ্বিতীয় দিনে বরিশাল শের ই বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের পটুয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু আগামী হজের রোডম্যাপ প্রকাশ, নিবন্ধনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর এসএসসির ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী বরিশালে মাছ ব্যাবসায়ীর টাকা ছিনতাই, ছাত্রলীগ কর্মী আটক

বরিশালে মাছ ব্যাবসায়ীর টাকা ছিনতাই, ছাত্রলীগ কর্মী আটক

/ ২২ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর রূপাতলী বাজার থেকে মাছ ব্যাবসায়ীর সহকারীর টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে।

রোববার (৭ জুন) রাত সাড়ে ৯ টার দিকে বাজারের মসজিদের পকেট গেটে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার শামীম ওই বাজারের মামুন নামে এক মাছ ব্যবসায়ীর সহকারী হিসেবে কাজ করেন।

এ ঘটনায় নগরের সাগরদী এলাকার লালাদিঘির পাড়ের বাসিন্দা সেলিম খানের ছেলে আসিফ খানকে আটক করেছে পুলিশ। আসিফ ২৪ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপাতলী বাজার কমিটির সভাপতি ও স্থানীয় বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সোহাগ হাওলাদার। তিনি বলেন, আসিফ কিশোর গ্যাংসহ স্থানীয় মাদক সেবিদের নিয়ন্ত্রণ রাখতো। তিনি নিজেও একজন মাদক ব্যবসায়ী। তাকে আটক করায় এলাকার ৪ থেকে ৫০০ মানুষ আনন্দ উল্লাস করেছেন।

বাজার সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯ টার দিকে শামীমকে মারধর করে তার কাছ থেকে ১৩ হাজার ৪শ ৩০টাকা নিয়ে যায় আসিফ, সাগরসহ ১০-১২ জন। রাতেই বিষয়টি কমিটির সাধারণ সম্পাদক কামাল ব্যাপারী আসিফের কাছে গিয়ে তাকে টাকা ফেরত দিতে বলে। কিন্তু উল্টো কামালকে মারধর করতে তেড়ে আসে আসিফ। ঘটনাটি সভাপতি সোহাগ হাওলাদার জানতে পেরে বাজারের ব্যবসায়ীদের সাথে নিয়ে বাড়িতে গেলে খবর পেয়ে পালিয়ে যায় আসিফ ও তাঁর সহযোগীরা। পরে বিষয়টি কোতয়ালী মডেল থানা পুলিশকে অবগত করেন বাজার কমিটির সভাপতি সোহাগ হাওলাদার। ঐদিন রাত ২ টার দিকে স্থানীয়দের সহায়তায় আসিফকে আটক করে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহাবুদ্দিন।

এসআই মো. সাহাবুদ্দিন বলেন, ছিনআইয়ের শিকার ব্যক্তিতে থানায় এসে অভিযোগ দিতে বলেছি। কিন্তু তাঁরা কেউ আসেনি। তবে রাজনৈতিক একটি মামলার এজাহারভুক্ত ও আরেকটি মামলার সন্দেহভাজন আসামি ছির আসিফ। এই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com