সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Logo

বরিশালে মাদকসহ নারী আটক

/ ২৫ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর ১০নং ওয়ার্ড কেডিসি বালুরমাঠ এলাকা থেকে ৩০পিচ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে ডিবি গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম

(১৭ই মে রবিবার) দুপুর দেড়টার সময় গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ পরিদর্শক গাজী মোঃ অহিদুল ইসলাম এর নেতৃত্বে এস আই মোঃ ফিরোজ আলম

সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কেডিসি বালুরমাঠে সাবানা বেগমের বসত ঘরে অভিযান পরিচালনা করেন। এসময় কামাল পারভেজ মধুর স্ত্রী মাদক ব্যবসায়ী শ্রাবনী আক্তার রুনু(২৬) ৩০পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এসআই ফিরোজ আলম বলেন সাংবাদিকদের বলেন, কেডিসি এলাকায় মাদক হাত বাড়ালেও পাওয়া যায়। আমাদের অভিযান চলমান রয়েছে। কোন অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। শুধু রুনু না এই নারীর মত কেডিসিতে বহুনারী মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। আটককৃত রুনুর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com